শুরু করা
Windows
- ইনস্টলার চালান। “জুলাই বাংলা কীবোর্ড” ভাষার তালিকায় যোগ হবে।
- Win+Space চেপে কীবোর্ডটি বেছে নিন।
- Ctrl+Alt+B চেপে বাংলা মোডে যান। স্ক্রিনের উপরের ছোট বার আর ট্রে-আইকন মোড দেখায়।
Linux (Ubuntu, Debian)
- .deb ফাইল ইনস্টল করুন। বাংলা ফন্টও সাথে ইনস্টল হয়।
- একবার Log out করে আবার Log in করুন।
- Settings → Keyboard → Input Sources → + → Bangla → “July Bangla Keyboard” যোগ করুন, Super+Space দিয়ে বেছে নিন, Ctrl+Alt+B দিয়ে মোড বদলান।
Android
- অ্যাপ ইনস্টল করে খুলুন।
- “১. কীবোর্ড চালু করুন” — তালিকায় জুলাই বাংলা চালু করুন।
- “২. জুলাই বাংলা বেছে নিন” — তারপর যেকোনো লেখার ঘরে লিখুন।
তিনটি মোড
| মোড | কী লেখে | কোথায় ব্যবহার |
|---|---|---|
| বাংলা | ইউনিকোড বাংলা | Facebook, ইমেইল, ওয়েব, Word — প্রায় সব জায়গায় |
| ক্লাসিক | SutonnyMJ (ANSI) কোড | পুরনো দলিল, প্রেস ও ছাপার কাজ; SutonnyMJ ফন্ট লাগে |
| English | সাধারণ ইংরেজি | ইংরেজি লেখা |
Windows-এ Ctrl+Alt+B চাপলে মোড ঘোরে: English → বাংলা → ক্লাসিক। Android-এ মোড বোতাম (বাং / ক্লা / EN) চাপুন; চেপে ধরে রাখলে অন্য কীবোর্ডে যাওয়া যায়।
লেখার নিয়ম
বিজয়ের নিয়মেই লেখা হয় — যেভাবে চোখে দেখেন, সেভাবে টাইপ করুন।
| নিয়ম | কী | ফল |
|---|---|---|
| ি ে ৈ — ব্যঞ্জনের আগে | d j | কি |
| ো — ে আগে, া পরে | c j f | কো |
| যুক্তবর্ণ — মাঝে g | j g k | ক্ত |
| রেফ — যার উপরে বসবে তার পরে (Shift+A) | j m ⇧a | কর্ম |
| স্বরবর্ণ — g + কার | g f | আ |
| অ + া = আ | ⇧f f | আ |
| র-ফলা z, য-ফলা ⇧z | j z s | ক্রু |
| চন্দ্রবিন্দু (Shift+7) | y f ⇧7 | চাঁ |
পুরো কী-বিন্যাস দেখুন হোম পাতায়।
সমস্যা ও সমাধান
নতুন সংস্করণ ইনস্টলের পরেও পুরনো আচরণ
আগে থেকে খোলা প্রোগ্রাম পুরনো সংস্করণ ধরে রাখে। একবার Sign out করে আবার Sign in করুন, অথবা কম্পিউটার রিস্টার্ট দিন।
Win+Space-এ কীবোর্ডটি নেই
Settings → Time & language → Language & region → বাংলা (বাংলাদেশ) → ⋯ → Language options → Add a keyboard থেকে “July Bangla Keyboard” যোগ করুন।
Ctrl+Alt+B কাজ করছে না
আগে Win+Space দিয়ে জুলাই বাংলা কীবোর্ড বেছে নিন। কোনো প্রোগ্রাম নিজেই এই শর্টকাট ব্যবহার করলে ট্রে-আইকন বা মোড-বারে ক্লিক করে মোড বদলান।
ক্লাসিক মোডে ইংরেজি অক্ষরের মতো লেখা আসে
এটাই স্বাভাবিক — লেখাটি বেছে নিয়ে ফন্ট SutonnyMJ করুন। ট্রে-মেনুর “Classic ডায়াগনস্টিক” দেখাবে ফন্ট ইনস্টল আছে কিনা।
মোড-বার বা ট্রে-আইকন দেখা যাচ্ছে না
Start মেনু থেকে July Bangla Keyboard খুলুন। ট্রে-মেনুতে “Windows চালু হলে চালু” টিক দিলে প্রতিবার নিজে থেকে আসবে। প্রোগ্রামটি “Run as administrator” দিয়ে খুলবেন না।
কিছু গেম বা নিরাপত্তা-সফটওয়্যারে কাজ করে না
কিছু গেম ও anti-cheat সফটওয়্যার বাইরের কীবোর্ড-সার্ভিস ঢুকতে দেয় না। এটা ইচ্ছাকৃত সুরক্ষা; আমরা তা এড়ানোর চেষ্টা করি না।
সমাধান না পেলে GitHub-এ সমস্যা জানান — কোন অ্যাপে, কোন কী চেপে কী এসেছে, লিখে দিন।
প্রশ্নোত্তর
এটা কি সত্যিই বিনামূল্যে?
হ্যাঁ। কোনো টাকা, নিবন্ধন বা বিজ্ঞাপন নেই। সব কোড GitHub-এ খোলা।
আগে বিজয় ব্যবহার করতাম — নতুন করে শিখতে হবে?
না। কী-বিন্যাস আর লেখার নিয়ম বিজয়ের মতোই। জুলাই বাংলা কীবোর্ড একটি স্বাধীন প্রকল্প, যা বিজয়-সামঞ্জস্যপূর্ণ লেআউট ব্যবহার করে।
আমার লেখা কি কোথাও পাঠানো হয়?
না। কীবোর্ড ইন্টারনেট ব্যবহার করে না, লেখা জমা রাখে না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
কোন কোন অ্যাপে কাজ করে?
Windows-এর নিজস্ব ইনপুট ব্যবস্থায় (TSF) তৈরি, তাই Word, Notepad, Chrome, Edge, Facebook-সহ সাধারণ অ্যাপে কাজ করে। Android-এ যেকোনো লেখার ঘরে।
Windows “অজানা প্রকাশক” দেখাচ্ছে কেন?
প্রিভিউ সংস্করণে এখনো ডিজিটাল স্বাক্ষর নেই; চূড়ান্ত সংস্করণে থাকবে। শুধু এই সাইট বা GitHub থেকেই নামান।
macOS বা iPhone সংস্করণ কবে?
Windows, Android ও Linux সংস্করণ এখন পাওয়া যাচ্ছে; macOS ও iPhone পরিকল্পনায় আছে। সব সংস্করণ একই কীবোর্ড-ইঞ্জিন ব্যবহার করে, তাই একই কী-তে একই লেখা আসে।