সর্বশেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬
ব্যবহার
জুলাই বাংলা কীবোর্ড যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। শুধু এই সাইট বা প্রকল্পের অফিসিয়াল GitHub পাতা থেকে নামান; অন্য জায়গা থেকে নামানো পরিবর্তিত ফাইলের দায় আমাদের নয়।
কোনো নিশ্চয়তা নেই
সফটওয়্যারটি “যেমন আছে” (as is) ভিত্তিতে দেওয়া হয়, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া। আমরা যত্ন নিয়ে তৈরি ও পরীক্ষা করি, তবু এর ব্যবহারে কোনো ক্ষতির জন্য প্রকল্প বা অবদানকারীরা দায়ী থাকবেন না। গুরুত্বপূর্ণ লেখা সবসময় যাচাই ও সংরক্ষণ করুন।
লাইসেন্স
জুলাই বাংলা কীবোর্ড মুক্ত সফটওয়্যার। এটি MIT লাইসেন্স-এর অধীনে প্রকাশিত: যে কেউ বিনামূল্যে ব্যবহার, কপি, পরিবর্তন ও বিতরণ করতে পারেন; শুধু কপিরাইট ও লাইসেন্সের লেখাটি সাথে রাখতে হবে। পূর্ণ লাইসেন্স রিপোজিটরির LICENSE ফাইলে আছে।
ট্রেডমার্ক
“বিজয়” এবং সংশ্লিষ্ট নাম তাদের স্বত্বাধিকারীর ট্রেডমার্ক। জুলাই বাংলা কীবোর্ড একটি স্বাধীন প্রকল্প; বিজয় বা এর নির্মাতাদের সাথে সম্পর্কিত বা তাদের দ্বারা অনুমোদিত নয়। “বিজয়-সামঞ্জস্যপূর্ণ” কথাটি শুধু কী-বিন্যাসের মিল বোঝাতে ব্যবহার করা হয়েছে। SutonnyMJ তার স্বত্বাধিকারীর ফন্ট; এটি এই সফটওয়্যারের সাথে দেওয়া হয় না। Windows, Android, Linux, macOS ও iPhone তাদের নিজ নিজ মালিকের ট্রেডমার্ক।
কৃতজ্ঞতা
- “জুলাই ৩৬” শিল্পকর্ম — জুলাই অভ্যুত্থানের স্মরণে ব্যবহৃত; শিল্পীর প্রতি কৃতজ্ঞতা।
- Hind Siliguri ফন্ট — Indian Type Foundry, SIL Open Font License 1.1।
- ক্লাসিক টেবিলের প্রাথমিক তালিকা — Mad-FOX/bijoy2unicode; পরে প্রতিটি অক্ষর ফন্টে মিলিয়ে যাচাই ও সংশোধন করা হয়েছে।
- সম্পূর্ণ তালিকা: THIRD_PARTY_NOTICES।
পরিবর্তন
শর্তাবলি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।